ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান।

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি: সরকারি ছুটির দিনেও হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখার লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগে রোগী ও স্বজনদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তাঁর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, নাসিম সুপারভাইজার, ওয়ার্ড ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আশপাশের এলাকা ও প্রয়োজনীয় স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও রোগীদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সরকারি ছুটির দিন হলেও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, সরকারি ছুটির দিনেও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর, স্বাস্থ্যকর ও রোগীবান্ধব হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম ভবিষ্যতেও গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকারি ছুটির দিনেও লামা উপজেলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান।

আপডেট সময়ঃ ০১:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬