ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার সিনিয়র জুডিসসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালত পুলিশের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক এতথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও ওয়াসিম। কারাগারে যাওয়া আসামিরা হলেন- কাশেম আলী ও দদি আল ফায়েত জিত।

এর আগে, তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের আটোগ্যারেজের সামনে এক ব্যক্তির অটো রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। সেই তর্কা-তর্কি থামাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন পুলিশ সদস্য মো. আলতাব হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়।

আরও বলা হয়, আসামিরা আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে এলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এছাড়া তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী মোছা: শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে

আপডেট সময়ঃ ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬