ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ই-পেপার

কক্সবাজারে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও গুণীজনদের উপস্থিতিতে কক্সবাজারে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে।

কক্সবাজারে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাংবাদিকদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কোনো নিরীহ সাংবাদিক মিথ্যা মামলায় জড়িয়ে পড়লে তার চেম্বারে যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট সাংবাদিকের মামলা বিনা খরচে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কোনো সাংবাদিক কিংবা তাদের পরিবারের সদস্যদের মামলা উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও আইনি সহায়তা দেওয়া হবে। তার জুনিয়র আইনজীবী নাজিয়া জাহান চাম্পা (এমপি শাহজাহানের মেয়ে) হাইকোর্টে প্র্যাকটিস করেন। প্রয়োজনে তার মাধ্যমেও আইনি সহায়তার ব্যবস্থা করা হবে।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আমার চেম্বারে মুক্তিযোদ্ধা ও এতিমদের মামলাও বিনা খরচে পরিচালনা করা হয়।

কক্সবাজারের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ জেলায় বিশ্ববিদ্যালয়, পর্যটনশিল্প, মেরিন ড্রাইভসহ বিভিন্ন খাতে অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সীমান্তকেন্দ্রিক মাদক কারবার এই সম্ভাবনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকতার আদর্শ হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ ধারণ করতে হবে। সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের ভাবতে হবে, তাদের কাজ কক্সবাজারের মানুষের কতটা উপকারে আসছে। এমনভাবে সংবাদ প্রকাশ করতে হবে, যাতে সত্য তুলে ধরার পাশাপাশি অযথা জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিকে ৩৬৫ দিনের পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে সংবাদ প্রকাশের প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। এমন পরিস্থিতিতে একটি অনলাইন সংবাদমাধ্যমের এক বছর টিকে থাকা এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা সহজ নয়। এই সময়ে সংবাদমাধ্যমটির কর্মীরা অসংখ্য ঘণ্টা ও সেকেন্ড ব্যয় করে সংবাদ পরিবেশন করেছেন। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি অনলাইন সংবাদমাধ্যম হিসেবে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, ওসি (তদন্ত) প্রতুল দাশ, সিটি কলেজের অধ্যাপক মঈদুল হাসান পলাশ, এনটিভির কক্সবাজার প্রতিনিধি একরাম চৌধুরী টিপু, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার এম আর খোকন, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিয়া জাহান চাম্পা, দৈনিক যুগান্তর কক্সবাজারের প্রতিনিধি জসিম উদ্দিন, কক্সবাজার নিউজের (সিবিএন) বার্তাপ্রধান ইমাম খাইর, দৈনিক আলোকিত বাংলাদেশের কক্সবাজার অফিসপ্রধান এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক সময়ের আলোর কক্সবাজার প্রতিনিধি আমিরুল ইসলাম মো. রাশেদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ মিজান, ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম শামস, বিচ টিভির সিইও সোহেল, প্রাইম টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল আফ্রিদি, দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার প্রতিনিধি মো. রাশেদ, এনপিবির কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, চকরিয়া প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো এবং দৈনিক বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময়ঃ ০৮:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬