ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ই-পেপার

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগ বিরোধী মিছিলে হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে ও কালিয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী মিছিল বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের মিছিলে হামলা চালান। এ সময় হামলাকারীরা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনেরও মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ সুপার শিকদার আল-মামুন বলেন, ঘটনাস্থলে কালিয়া থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের হামলা, দুই নেতা নিহত

আপডেট সময়ঃ ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬