ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ই-পেপার

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

ঢাকা: দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানের কথা স্মরণ করে তিনি বলেন, আজ আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’।

বুধবার (১৮ নভেম্বর ) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি দেশের চলমান পরিস্থিতি, পোশাক খাতের অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে আর কেউ কখনোই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে না।’

গণতন্ত্র এবং সমৃদ্ধি একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র সমৃদ্ধির পথকে প্রশস্ত করে আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।’

পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের তিলে তিলে গড়ে তোলা সমৃদ্ধ গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করার পাঁয়তারা করছে।’ গার্মেন্টস শিল্প ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার চেষ্টা চলছে কি না, তা আজ চিন্তা করার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

পোশাক শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে, যার মাধ্যমে নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।’

সরকার ও মালিকপক্ষ যখন বেতন প্রদানে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে প্রশ্ন রেখে সংসদ নেতা বলেন, ‘ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলা হয়, তবে বেতন আসবে কোত্থেকে?’ পলাতক চক্র দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের কারও উসকানিতে পা না দিয়ে নিজেদের জীবন ও আহারের উৎস কর্মস্থলকে হেফাজত করার অনুরোধ জানান।

দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের নির্বাচিত এই সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সরকার পর্যায়ক্রমে সমাধানের পদক্ষেপ নিচ্ছে।’ সংসদে বিরোধী দলীয় একজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা বিরোধী দলীয় বন্ধুর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, যা প্রমাণ করে এই সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।

পতিত ফ্যাসিস্ট দলের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনোই ঠিক হবে না এবং এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি; বরং দেশে-বিদেশে তারা পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে।’ সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যা দেশবাসী জেনেছে।’ এসব সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি।

মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।’ তাই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে এবং তাঁবেদারি রুখে দিতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অধিবেশনের শেষ শপথ হিসেবে তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, ‘তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী

আপডেট সময়ঃ ১০:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬