ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ই-পেপার

পদ্মা সেতুতে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, মরদেহ ফেলে মোটরসাইকেল চালক উধাও

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুনীর মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই তরুনীর বয়স আনুমানিক ১৮ বছর। রবিবার (২৯ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে যাত্রী হিসেবে ছিলেন।

দুর্ঘটনার পর চালক তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত তরুণীর পরিচয় শনাক্তে কারও কাছে তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুতে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, মরদেহ ফেলে মোটরসাইকেল চালক উধাও

আপডেট সময়ঃ ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬