ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ই-পেপার

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না’: তথ্য উপদেষ্টা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি নাকচ করে দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘মোটেও না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, তাদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের শোরগোল করছেন, আগুন দিচ্ছেন এবং বিভিন্ন ঘটনা সরাসরি সম্প্রচার করছেন। এসব দেখে অনেকের মনে হচ্ছে দেশে বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটছে না।

ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যারা অপরাধ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে।

আলোচনা সভায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতায় আসতে হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা প্রয়োজন, যাতে সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না’: তথ্য উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৪:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬