ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ই-পেপার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৮

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ৩৪৮ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৬ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮৩ জন।

অন্যদিকে বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৭৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬৮৭ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের একজন করে রোগী রয়েছে।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৮

আপডেট সময়ঃ ০৫:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬