ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ফুটসাল বিশ্বকাপের শিরোপা জয় করলো পর্তুগাল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ৮০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
ফুটবলের আরেক সংস্করণ ফুটসাল বিশ্বকাপের ফাইনালে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হলো আলবিসেলেস্তেদের। রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় লিথুনিয়ায় মুখোমুখি হয় দুই দল। টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে এটিই পর্তুগালের প্রথম বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের শুরু থেকেই একের পর আলবিসেলেস্তেদের রক্ষণে আক্রমণ করতে থাকে পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটে সফলতার দেখা পায় পর্তুগাল। গোল করে তাদের এগিয়ে দেন প্যানি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় আর্জেন্টিনা। কিন্তু পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন প্যানি। অবশ্য ওই একই মিনিটে ব্যবধান কমায় আর্জেন্টিনা। দলটির পক্ষে গোল করেন ক্লাউদিনহো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথম ফুটসাল বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগাল। টানা দুই বার বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে হারায় পর্তুগাল। তবে পর্তুগিজদের জয়টা সহজ ছিল না। নির্ধারিত সময় পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচটি। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে নেয় পর্তুগিজরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

ফুটসাল বিশ্বকাপের শিরোপা জয় করলো পর্তুগাল

আপডেট সময়ঃ ১০:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১