ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ঢাকার কোন আসনে কে পেলেন ধানের শীষ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১১৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শুরুতে ২৩২ বলা হলেও সবশেষ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হলো।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি এই তালিকা ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার ২৩৭ আসন ছাড়া অন্যগুলোতে সমমনা দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। কোথাও আবার দলের নেতাদের মধ্যে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় এখনো চূড়ান্ত করা হয়নি বলে নাম ঘোষণা হয়নি।

ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী- ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ নবী উল্লাহ নবী, ঢাকা-৫ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ (ঘোষণা হয়নি), ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ ও ঢাকা-১০ (ঘোষণা হয়নি), ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ (ঘোষণা হয়নি), ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ (ঘোষণা হয়নি), ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ ঘোষণা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

ঢাকার কোন আসনে কে পেলেন ধানের শীষ

আপডেট সময়ঃ ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫