সর্বশেষঃ
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
বাগেরহাট শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ট্যাগস :






















