ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ই-পেপার

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাঁদের এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেছেন এমিন এরদোয়ান। সেখানে ছবি প্রকাশ করে তিনি লেখেন, আনতালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

এদিকে, একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আপডেট সময়ঃ ১০:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬