সেনাবাহিনী—প্রত্যন্ত পাহাড়ি জনপদে মানবিক সহায়তা প্রদান করল রুমা জোন
- আপডেট সময়ঃ ১২:১৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: সবার জন্য সেনাবাহিনী” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশক্রমে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার পাড়াবাসী এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মানবিক ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা জোন (৩৬ বীর)।
মানবতার সেবায় নিবেদিত এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (৬ জুন) সকালে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি।
এর সার্বিক তত্ত্বাবধানে রাইংখিয়াং পুকুর আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়ায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত এর মধ্যে রয়েছে -১.পুকুর পাড়া
গীর্জার জন্য সোলার সিস্টেম – ২ সেট স্কুল শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা,স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড – ১টি,২.প্রংজং পাড়া গীর্জার জন্য
সোলার সিস্টেম – ১ সেট,স্কুলের শিক্ষার্থীদের জন্য ছাতা – ৩০টি,স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড – ১টি
সাউন্ড সিস্টেম – ১ সেট,৩.চার্জিং পাড়া
গীর্জার জন্য সোলার সিস্টেম – ২ সেট
স্কুল শিক্ষার্থীদের জন্য ছাতা – ২৮টি
স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড – ১টি,নিরাপত্তা লাইট – ৭টি,জেনারেটর -১টি,সাইন্ড সিস্টেম – ১ সেট,৪.সেপ্রু পাড়া গীর্জার জন্য সোলার সিস্টেম – ১ সেট,সাউন্ড সিস্টেম -১সেট,৫.সুরাহা পাড়া স্কুল
শিক্ষার্থীদের জন্য ছাতা-৪০টিও স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড -১টি রুমা জোনের এই মানবিক
উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।



















