ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬ | ই-পেপার

বান্দরবান জেলায় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোঃ সোহেল আজাদ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় প্রাথমিক শিক্ষা পদক কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে ২০২৬ সালের (বা চলমান জেলা) পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মাষ্টার মোঃ সোহেল আজাদ। তিনি বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সম্প্রতি বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা যৌথভাবে এই তালিকা অনুমোদন ও স্বাক্ষর করেছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, বিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নেতৃত্বসুলভ গুণাবলীর সার্বিক বিবেচনায় তাকে এই গৌরবজনক স্বীকৃতি প্রদান করা হয়।

বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জনে বান্দরবান জেলায় পর্যায়ে শিক্ষা অঙ্গনসহ স্থানীয় সচেতন মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগী ও জেলা-উপজেলায় শিক্ষক সমাজ মনে করেন প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদ এই অর্জন বান্দরবান তথা পুরো জেলায়ও উপজেলা শিক্ষকদের কাজের গতি ও গুণগত মান বাড়াতে ব্যাপক অনুপ্রেরণা জোগাবে।

এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদ জানান, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বান্দরবান জেলায়ও উপজেলাবাসীর যৌথ প্রচেষ্টার ফল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকাদেরকে নির্বাচিত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবান জেলায় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোঃ সোহেল আজাদ

আপডেট সময়ঃ ০২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬