সর্বশেষঃ
চাঁদপুর-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৫৩৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
পরে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে গত ১৭ বছর একটি ভালো নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। তাই আগামী নির্বাচনে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ট্যাগস :


























