ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ, ২ মাদক কারবারী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
ওয়াছেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম আজ ২৭ ডিসেম্বর দুপুর ১২:৫০ ঘটিকায় সদর থানাধীন গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সিএনজিটি উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো: রাকিব (১৯), পিতা- মো: জাকির হোসেন, গ্রাম- কাশিনগর, থানা- বিজয়নগর।
২. মো: লোকমান ভূঁইয়া (৪৮), পিতা- মৃত সোলাইমান ভূঁইয়া, গ্রাম- রাধানগর, থানা- আখাউড়া।
উভয় আসামিই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
আইনি ব্যবস্থা
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


























