ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়মনসিংহে বিএনপি মনোনীত প্রার্থীর জনসভা
- আপডেট সময়ঃ ১০:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পড়া হয়েছে
মারুফ হোসেন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ-কে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকাল ৪টায় ময়মনসিংহের গনেশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাটি আয়োজন করে ৪ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ৯ নং খাগডহর ইউনিয়ন বিএনপি শাখা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী
জননেতা মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোকনুজ্জামান সরকার, সদস্য সচিব, জেলা বিএনপি।
এছাড়াও বক্তব্য রাখেন— আনেয়ার পারভেজ সাবেক সদস্য সচিব, ময়মনসিংহ মহানগর তাঁতী দল ও সাধারণ সম্পাদক, মহানগর যুবদল।
বুলবুল, সদস্য সচিব, থানা বিএনপি,
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নেতা-কর্মীরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করা হবে এবং ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


























