সর্বশেষঃ
উখিয়ায় মায়ের সাথে কারাগারে ছোট্ট শিশু, পুলিশি মামলায় বিতর্ক
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০১:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে
উখিয়া থানায় দায়ের করা একটি মামলায় এক মাকে কারাগারে পাঠানো হলে তার সঙ্গে থাকা ৬ বছরের শিশুটিও মায়ের সঙ্গেই কারাগারে যেতে বাধ্য হয়েছে।
জানা গেছে, শিশুটির দেখভালের জন্য পরিবারের অন্য কোনো সদস্য তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসায় মায়ের সঙ্গেই তাকে কারাগারে নেওয়া হয়। আইন অনুযায়ী নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশু তার মায়ের সঙ্গে কারাগারে থাকতে পারে, তবে এ ধরনের ঘটনা মানবিক দিক থেকে উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, শিশুটির স্বাভাবিক বিকাশ ও মানসিক সুস্থতার কথা বিবেচনায় নিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিশুটিকে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে রাখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ট্যাগস :





















