গাইবান্ধায় পানী উন্নয়ন বোর্ডের আওতায় ব্রীজ পুনঃনির্মানে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ
- আপডেট সময়ঃ ০২:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় সারদাগাড়ী বিলে ক্ষতিগ্রস্ত ৩- ভেন্ট রেগুলেটর পুনঃনির্মান ব্রীজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ। দেখার যেন কেউ নেই।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল এলাকায় সারদাগাড়ী বিল ব্রীজ পুনঃনির্মান বাবদ ৫ কোটি ৩৭ লক্ষ ২১ হাজার ৭ শ” ৬৪ টাকা বরাদ্দ মেলে।
এই ব্রিজটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালী সদর উপজেলার মেসার্স আবুল কালাম আজাদ। গত ৫/৫/২০২৬ ইং সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান,, ব্রিজ নির্মাণে পিলারের গভীরতা/বোরিং যেভাবে দেয়ার কথা সেভাবে না দিয়ে করা ঢালাই করছে। এছাড়া খাঁজায় শিডিউল বর্হিরভুত রড এবং খাঁজার ব্যারের লোড কম বেশি দেয়ারও অভিযোগ করছেন তারা। এছাড়া ঢালাইয়ের ক্ষেত্রে নিয়ম মাফিক সিমেন্ট ও বালি দেয়া হয়েছে রডগুলো উন্নত কোম্পানির দেয়ার কথা থাকলেও তারা নিম্নমানের রড দিয়ে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সারদাগাড়ী বিল নিস্কাশন প্রকল্পভুক্র সারদাগাড়ী খালের উপর নির্মিত ক্ষতিগ্রস্ত ব্রীজের কাজ সিডিউল ও ষ্টিমেট বর্হিভুত ভাবে পুরাতন জারি/মরিচা ধরা রড, রাবিশযুক্ত ও মাটি মিশ্রিত পাথরে নিম্নমানের সিমেন্টে স্থানীয় বালুর সাহায্যে উক্ত ব্রিজ নির্মাণকাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবী, সরকারি সিডিউল ও স্টিমেড অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হোক।” এ ব্যাপারে প্রকল্পের ঠিকাদারের ম্যানেজার জুয়েলের সাথে গত ৯/৫/২৬ ইং মোবাইল ফোনে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে গাইবান্ধা পানী উন্নয়ন বোর্ডের তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী ও নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় বাসিন্দারা জানান, পানী উন্নয়ন বোর্ডের তদারকির অভাবে এই গুরুত্বপূর্ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ব্রিজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তারা দ্রুত ব্রীজটির নির্মাণকাজ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন(দুদক), রংপুর বিভাগীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।





















