নরসিংদীতে দৈনিক আইনবার্তা পত্রিকা ৯ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
- আপডেট সময়ঃ ১০:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার: রোববার ১৭ই মে সন্ধ্যা সাতটায় দৈনিক আইন বার্তা পত্রিকা ৯ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল নরসিংদী প্রেসক্লাবে অনুষ্ঠিত
আয়োজনে দৈনিক আইনবার্তা পত্রিকার নয় বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক আইন বার্তা পত্রিকার নয় বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে দৈনিক আইন বার্তা পত্রিকা সম্পাদক ও প্রকাশক সুপ্রিম কোর্টের প্রখ্যাত এডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলালের দীর্ঘায়ু ,কল্যাণ ও উন্নতি কামনা করা হয় ।পাশাপাশি দৈনিক আইন বার্তা পত্রিকার পরিবারের সকল সংবাদদাতা ,সম্পাদক, পাঠক, অশুভাকাঙ্খীদের সহ সকলের উন্নতি ,কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে দৈনিক আইনবার্তা পত্রিকা নয় বছরের পূর্তি অনুষ্ঠান শুরু করা হয়।
আলোচনায়, অংশগ্রহণ করেন ডাচ বাংলা ব্যাংকের বুথের সিনিয়র অফিসার শাকিল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাবিকুন্নাহার রেনু,
নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক বণিক বার্তা ও নিউ এইজ পত্রিকার সাংবাদিক লেখক ও কলামিস্ট কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ও হাই স্কুলের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক ও স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকিউল ইসলাম হৃদয়, এম এন হুমায়ুন কবির, মোহাম্মদ সানি মিয়া, ব্যবসায়ী আহসান কবি রাজন, আশরাফুল ইসলাম আশরাফ, সমাজসেবক সুমন মিয়া, আরো অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই পত্রিকার সম্পাদক ও পত্রিকার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।























