জাতীয় দৈনিক আইন বার্তা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত: ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠান
- আপডেট সময়ঃ ০৭:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গৌরবের ৯ম বর্ষে পদার্পণ করল ‘জাতীয় দৈনিক আইন বার্তা’। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ওয়াছেল আহমেদের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ই মে ২০২৬, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল, সদস্য, বাংলাদেশ প্রেসক্লাব প্রশিক্ষণ কেন্দ্র কমিটি।
লায়ন সুফি মো: আসিফুর রহমান, কো-এডিটর, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা। সাংবাদিক আবু তাহের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সরেজমিন বার্তা’র ব্যুরো চিফ এনামুল হক আরিফ।
গুণীজন ও সুধীবৃন্দের উপস্থিতি জাতীয় দৈনিক আইন বার্তা’র এই আনন্দঘন মুহূর্তে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: এ কে এম হাবিবুল্লাহ, রিয়াজউদ্দিন বরকত, ডা:আমির হোসেন আমির, সাংবাদিক রোমান খান, কাজী সাজিয়া ইসলাম চৈতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাতীয় দৈনিক আইন বার্তা” বিগত আট বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার এই গৌরবময় ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে ৯ম বর্ষপূর্তির কেক কাটা হয় এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















