ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬ | ই-পেপার

সারাদেশের ন্যায় কালুখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাজবাড়ীর কালুখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কালুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হল রুমে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যকর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাইমুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা কেএম আইনুল হাবিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, শাহজাহান আলী মাস্টার , সেবা গ্রহীতা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন নাগরিকরা যেন সহজে ভূমি সেবা পায় তার জন্য সরকার কাজ করে যাচ্ছে, সাধারন মানুষ নিজেই এখন থেকে অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা গ্রহন করতে পারবে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারাদেশের ন্যায় কালুখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৫:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬