বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময়ঃ ০৩:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৮৮ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: মঙ্গলবারও বুধবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মাশরুমের গুরুত্ব, প্রকারভেদ, পুষ্টিগুণ, উপকারিতা এবং উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশ নেয় বান্দরবান পৌর এলাকার, উজেলায় ইউনিয়ন প্রায় ২৯ জন চাষি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) গন সভাপতিত্ব করেন বান্দরবান বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উর্ধতনবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক বসুন্ধরা খবরের জেলা প্রতিনিধি মোঃ আলী এবং বান্দরবান নিউজ সম্পাদক কাজী জুয়েল হোসাইন।
প্রশিক্ষকেরা জানান, জমি, সার বা কৃমিনাশক ছাড়াই স্বল্প খরচে মাশরুম চাষ করা সম্ভব। ঘরের মধ্যেই এই চাষে পরিবারের সদস্যরা যুক্ত হতে পারে। সামান্য পুঁজি বিনিয়োগ করে বছরজুড়েই লাভবান হওয়া যায় বলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে আগ্রহী হচ্ছেন।
প্রশিক্ষণার্থী উমেনু মার্মা জানান, ‘দুই দিনের এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই কাজে লাগবে। এতে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারলে সফলতা আসবে।’
হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ বলেন, ‘এ চাষ নিরাপদ, পুষ্টিকর ও বাজারে চাহিদাসম্পন্ন। জমি ছাড়াও সহজ উপায়ে মাশরুম চাষ সম্ভব হওয়ায় সরকার নানা উদ্যোগের মাধ্যমে মানুষকে এতে আগ্রহী করে তুলছে।’



















