কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
- আপডেট সময়ঃ ০৯:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী, প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৪/৫/২০২৬ ইং তারিখে বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক এর সভাপতিত্বে এ বাজেট ঘোষনা করা হয়।
এ বছরের বাজেটে ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতে ১ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাজেট ঘোষনার আগে আয় ব্যয়ের বিবরনী তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) প্রশাসনিক কর্মকর্তা বিধান বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন মদাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের সাধারণ মানুষ। এবছরের বাজেটে শিক্ষা,রাস্তা ও কালভাট উন্নয়ন,নারী উন্নয়ন, বাল্য বিবাহ ও মাদক রোধ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা বিধান বিশ্বাস বলেন এবারের বাজেট মদাপুর ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করবে। রাস্তাঘাট নির্মান করা হলে কালুখালী উপজেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।














