বান্দরবানে সম্মান ও ভালোবাসায় আবদুল শুক্কুরের বিদায় সংবর্ধনা
- আপডেট সময়ঃ ০৮:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে অবসরজনিত বিদায় উপলক্ষে নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর-এর সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা আয়োজন করেন জেলা নির্বাচন অফিস। সভাপতি বক্তব্য রাখেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক, থানচি উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ আলম, রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে, আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাহিদ শাহরিয়ারসহ জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আবদুল শুক্কুরের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তাঁর অবদানের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন,“সরকারি চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও এর শেষ প্রান্তে এসে একজন কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও মানবিক গুণাবলিই তাকে সবার হৃদয়ে স্মরণীয় করে রাখে। আবদুল শুক্কুর দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবন নবীন কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি সবসময় সহকর্মীদের প্রতি আন্তরিক ছিলেন এবং কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। অবসরের মাধ্যমে তাঁর চাকরি জীবনের সমাপ্তি ঘটলেও সমাজ ও দেশের প্রতি তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী পারিবারিক জীবনের জন্য শুভকামনা জানাই।
”বিদায়ী বক্তব্যে আবদুল শুক্কুর আবেগঘন কণ্ঠে বলেন,“আজকের এই বিদায় সংবর্ধনা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। দীর্ঘ কর্মজীবনে আমি চেষ্টা করেছি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা না পেলে এই পথচলা এতটা সফল হতো না।
আমি কৃতজ্ঞ জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়, উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ এবং সকল সহকর্মীর প্রতি, যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। চাকরি থেকে অবসর নিচ্ছি, কিন্তু আপনাদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক কখনও শেষ হবে না। আমি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি এবং ভবিষ্যতেও নির্বাচন কমিশনের সাফল্য ও অগ্রগতি কামনা করছি।”
শেষে বিদায়ী কর্মকর্তা আবদুল শুক্কুরকে সম্মাননা ত্রেুষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।














