বান্দরবানে সেনা রিজিয়ন উদ্যাগে গরীব নিরীহ অসহায় পরিবার মাঝে এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড বিনামূল্যে ফ্রী চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময়ঃ ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৫১ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: রবিবার (২১ জুন) সকালে সেনা রিজিয়ন এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড সার্বিক তত্বাবধানে ৩৩পরিবার মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করেন ৬৯পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন অভিজ্ঞ ক্যাপ্টেন মোঃ ইকরাম,ক্যাপ্টেন ফয়াদসহ রিজিয়ন সেনা স্টাফ অফিসারবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
এই কর্মসূচির আওতায় ৩৩টি গরীব নিরীহ দুস্থ অসহায় পরিবারকে বিনামূল্যে ফ্রী চিকিৎসা এবং নগদ অর্থ টাকার প্রদান করেন বান্দরবান রিজিয়ন ৬৯পদাতিক ব্রিগেড পক্ষ হতে ক্যাপ্টেন মোঃ ইকরাম এবং ক্যাপ্টেন ফুয়াদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন ৬৯পদাতিক এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড সার্বিক তত্বাবধানে এর পক্ষ হতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোন দূর্যোগ ও মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।
স্থানীয় গরীব নিরীহ দুস্থ পরিবার জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















