ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | ই-পেপার

‘কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে’ মত বিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি প্লট সমৃদ্ধ সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির উন্নয়নে সার্বিক সহায়তা দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মহানগরীর তীব্র আবাসন সংকট নিরসনে এ প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। ওয়ান সিটি টু টাউন পরিকল্পনায় কর্ণফুলী নদীর দুই পাড়ে বাকলিয়া– কর্ণফুলী (সিএমপি) মহানগরের আওতাভুক্ত। এখানে টোলের কারণে উভয় পাড়ের বাসিন্দাদের বসবাস ও নগর সমপ্রসারণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নগরায়নের স্বার্থে এ প্রতিবন্ধকতা দূরীকরণে সরকারের উচ্চ মহলে আলোচনা করা হবে। গতকাল সোমবার বিকেল ৩টায় সিডিএর চেয়ারম্যানের কার্যালয়ে কর্ণফুলী হাউজিং সোসাইটির প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় নব নিযুক্ত চেয়ারম্যান উপরোক্ত অভিমত ব্যক্ত করেন । এ সময়ে প্লট মালিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান বলেন, চ.উ.ক কার্যালয় থেকে একটি মহল উক্ত হাউজিং প্রকল্পে সিভিল এভিয়েশনের প্রতিবন্ধকতার গুজব ছড়ানোসহ প্ল্যান পাসে নানা সংকট দেখিয়ে প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে। পানি সংকট নিরসনে প্রকল্পে প্লট মালিকদের অনুরোধে সিডিএ’র সহায়তায় ওয়াসা ভান্ডারজুরি থেকে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। যা দ্রুত বাস্তবায়নে প্লট মালিকরা চউক চেয়ারম্যানের আন্তরিক্ত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। সিডিএ চেয়ারম্যান সমিতি নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য্যের সাথে শুনেন এবং প্রতিটি সমস্যা সমাধানে তিনি ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন । এ সময় সমিতির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও একসেট বই উপহার দেন । মত বিনিময়কালে সিডিএ কর্ণফুলী প্রকল্পে প্লট মালিক সমিতির উদ্যোগ একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নব নিযুক্ত চেয়ারম্যানকে জানানো হয় এবং এটির ভিত্তি প্রস্তর স্থাপনে তাঁকে অনুরোধ জানালে তিনি এতে সম্মত হন এবং অতিসত্বর তিনি প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও মসজিদের ভিত্তি ফলক উন্মোচনে সম্মতি জানান। এ সময় প্লট মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, সমিতির জেনারেল সেক্রেটারি এয়াছিন, সহ সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে গিয়াস উদ্দিন, এজায়ত উল্লাহ, মোঃ ফয়সাল আলম, মোঃ শাহ ই আলম, ডাঃ সাইফুদ্দিন, মোঃ মইনুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, ডাঃ রফিকুল আহমেদ, এ কে শিকদার, মোঃ ইকবাল, নজরুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে’ মত বিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

আপডেট সময়ঃ ০৩:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬