২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিলো বিজিবি
- আপডেট সময়ঃ ১২:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাত জন নারী ও একটি শিশু রয়েছে।
তবে বিজিবি বলছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পুশইন করলেও রাতে অন্য সীমান্ত দিয়ে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে।
বিএসএফের পুশইন করা ১০ জন হলেন- রিহাদুল মোল্লা (৫৫), ফরিদা বেগম (৪০), লাবিবা আক্তার (০৮), সুবা আক্তার (৩২), দিলারা বেগম (৩৮), রিতা বেগম (৪০), রিয়া বেগম (২৫), সাব্বির শেখ (১৯), লাইলি খাতুন (২৮)।
৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে বিজিবি পুশইনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে। স্থানীয় কিছু মানুষ পুশইনে বিএসএফকে সহযোগিতা করছে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের ব্যাপারে কঠোর হবো। স্থানীয়দের সহযোগিতায় পুশইন করা ১০ জনকে আটক করে বিজিবি। পরে আমরা ওই ব্যাক্তিদের ফেরত পাঠিয়েছি।

























