ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬ | ই-পেপার

অতিবৃষ্টিজনিত বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১০ জুলাই ২০২৬ ইং তারিখে সকাল ০৯০০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বান্দরবান সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

উক্ত কার্যক্রমে কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া এবং বাকিছড়া মুখ এলাকার সর্বমোট ৫৩টি পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কুহালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বন্যা পরিস্থিতির শুরু থেকে তাদের এলাকায় পূর্বে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অতিবৃষ্টিজনিত বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান

আপডেট সময়ঃ ১০:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬