অতিবৃষ্টিজনিত বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন ত্রাণ সহায়তা প্রদান
- আপডেট সময়ঃ ০৭:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে( ১১ জুলাই) শনিবার বিকেলে সকাল বান্দরবান সদরস্থ বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে একটি টহল দল বালাঘাটা লেমুঝিড়ি এলাকায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উক্ত কার্যক্রমে বালাঘাটা এলাকায় ৩নং ওয়ার্ড মোঃ মনসুর আলম এর এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন বান্দরবান সদরের সেনা জোন। পাশাপাশি সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বান্দরবান সদরস্থ ৩নং ওয়ার্ড মোঃ মনসুর আলম সম্মানিত মেম্বার সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
ত্রাণ এবং চিকিৎসায় গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান,অতিরিক্ত ভারি বৃষ্টির হওয়ায় বন্যা পরিস্থিতির শুরু থেকে তাদের এলাকায় পূর্বে কোনো ত্রাণসামগ্রী এবং চিকিৎসা পাইনি। এমন পরিস্থিতিতে বান্দরবান সেনা জোন সময়োপযোগী মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী বান্দরবান সদর সেনা জোন প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।






















