বন্যার্তদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন
- আপডেট সময়ঃ ০২:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১০০ বার পড়া হয়েছে
রতন বড়ুয়া, রাউজান: রাউজান উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক প্রতিষ্ঠান ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন।
উপজেলার দুটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ১৫ই জুলাই বুধবার ত্রাণসামগ্রী ও ভালোবাসার উপহার বিতরণ করা হয়।
প্রথমে ৯নং ইউনিয়ন ১নং ওয়ার্ড খৈয়াখালী রত্নাংকুর বিহার প্রাঙ্গনে ত্রান সামগ্রী ও শুভেচ্ছা উপহার বিতরন করা হয়।
এরপর রাউজান ১১নং পশ্চিমগুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর জেলে পল্লি মগদাই সতীশ মাস্টারের বাড়ির জলদাশ পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ভালোবাসার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু দিলীপ বড়ুয়া, সমাজসেবক দিপক মহাজন, খৈয়াখালী কিশোর সংঘের সাবেক সাধারন সম্পাদক বি-জ্যোতি পল্লী উন্নয়ন ঋণদান সমবায় সমিতির ব্যাপস্থাপক গৌতম বড়ুয়া রিটন, ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন-এর সদস্য ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, চ্যানেল আই সেরাকণ্ঠের তারকা কণ্ঠশিল্পী জনি বড়ুয়া, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সনজয় বড়ুয়া মুন্না, জলদাশ পাড়া শ্যামা মন্দিরের সভাপতি সোনা দাশ, সোহাগ দাশ, সদস্য বাপ্পু দাশ, বনমালী দাশ, মিন্টু দাশ, সাবলু দাশ, দূর্গ দাশ, দিলু দাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “সমাজের বিত্তবান ও ধনী ব্যাক্তিরা যদি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বন্যাকবলিত অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তবে দুর্যোগ মোকাবিলায় অনেক মানুষের কষ্ট লাঘব হবে।
ফাউন্ডেশনের সদস্যরা তারা আরো বলেন “ওস্তাদ অমিতাভ – পায়রা ফাউন্ডেশন” ২০২২ সাল থেকে সমাজের অবহেলিত , দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিরবে সহযোগিতা করে আসছেন।





















