বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবার মাঝে ইউসিবি পিএলসি’র ত্রাণ সহায়তা
- আপডেট সময়ঃ ০৮:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ১হাজার বন্যাকবলিত পরিবার মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মেহেদী হাসান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান শাখার ব্যবস্থাপক জনাব হানিফ চৌধুরী, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। ইউসিবি পিএলসি সবসময় দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করা হয়েছে। এ উদ্যোগ ইউসিবি পিএলসি’র মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
এসময় বন্যায়জনিত ক্ষয়ক্ষতিগ্রস্থ পরিবার তারা বলেন,আমাদের বর্তমান দুর্যোগ এই অবস্থায় আমাদের আর্থিক সহায়তা অনুদান দিয়েছেন এটাই আমরা খুঁশি ভবিষ্যৎ ও আমাদের পার্শ্বে বিপদ আপদে বান্দরবান শাখার ইউসিবি পিএলসি’র মানবিক আমাদের পার্শ্বে থাকবে এই বিশ্বাস।






















