নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়ানো, ৩জন আটক ও জরিমানা আদায়
- আপডেট সময়ঃ ০৮:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সোমবার নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেন।
অভিযান চলাকালে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ জন জাল বিক্রেতাকে আটক ও তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিস নরসিংদী সদর, র্যাব-১১ নরসিংদী, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
#



















