ঢাকা, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | ই-পেপার

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের :

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সোমবার ০৩ আগস্ট ২০২৬, সিরাজগঞ্জের ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ। এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।
নিহতদের একজন হলেন সানজিদা মিম (১৯)। তিনি তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের ইয়াসিন হাসেম এর স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যা করে, আত্মহত্যার ঘটনা হিসেবে দেখাতে, মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

অপরদিকে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগম (৩৫)-এর মরদেহও স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার স্বজনেরাও অভিযোগ করেন, সালমা বেগম কে হত্যা করে, পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, সোমবার পৃথক দুটি স্থান থেকে পুলিশ দুই গৃহ বধুর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আমাদের তদন্ত প্রক্রিয়া এবং রহস্য উদঘাটনে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের :

আপডেট সময়ঃ ০৮:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬