বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিএনপি”র ত্রাণ বিতরণ
- আপডেট সময়ঃ ০৭:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাইঙ্গ্যা এলাকার প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষে থেকে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণের আগে তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পাহাড়ি এলাকার অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোনো অসহায় পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং ও জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির চনু মং মারমা সরোয়ার জামান, মাওসেতুং তঞ্চঙ্গ্যসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















