নরসিংদীতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ৯৩ জন দুস্থের মাঝে ১৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ
- আপডেট সময়ঃ ০৮:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী জেলা প্রতিনিধি: জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরসিংদীতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার, ৫ আগস্ট ২০২৬ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী* এবং রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের* বরাদ্দ থেকে জেলার ৯৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ১৩ লক্ষ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী,নুর -ই ইসলাম ও জান্নাতুল ফেরদৌস আনিকা ও সার্ভেয়ার রুমান মিয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও জেলা পরিষদকে ধন্যবাদ জানান।


















