ঢাকা, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্য নিয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের আয়োজনে জেলা শহরের রেড ক্রিসেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রধান।

​রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি জনাব মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি জনাব এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম, পারভিন বানু রুলি, খলিলুর রহমান, যুব প্রধান আরাফাত হোসেনসহ স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবকদের হাতে প্রজেক্টর উপহার তুলে দেন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬