ঢাকা, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ | ই-পেপার

বান্দরবানে ইয়ং ফ্যামিনিস্ট ভয়েজ প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :বান্দরবান: ৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনন্যা কল্যাণ সংগঠনের বাস্তবায়নে এবং অক্সফামের সহযোগিতায় ‘ইয়ং ফ্যামিনিস্ট ভয়েজ’ প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান শিক্ষক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, প্রাক্তন শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ং ফ্যামিনিস্ট ভয়েজ প্রকল্পের প্রধান কনসালট্যান্ট এবং অনন্যা কল্যাণ সংগঠনের কর্মসূচি পরিচালক আখ্যই মং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ইতিবাচক প্রভাব অংশগ্রহণকারীদের সামনে ছবি ও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের শক্তিশালী দিকসমূহ এবং ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনা করেন এবং বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অংচমং মারমা। তিনি তাঁর বক্তব্যে তরুণদের নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইয়ং ফ্যামিনিস্ট ভয়েজ প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ইয়ং ফ্যামিনিস্ট ভয়েজ প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬