ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | ই-পেপার

বান্দরবান রিজিয়ন এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সসমূহের উদ্বোধন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান(১৩ আগস্ট) বহস্পতিবার সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কনফারেন্স হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃভাষাভিত্তিক কোর্সসমুহের উদ্ধোবধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি,এএফডব্লিউসি,পিএসসি ও কমান্ডার ৬৯ পদাতিক ও রিজিয়ন কমান্ডার।

শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রিজিয়ন এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সসমূহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি ও কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সসমূহের উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পার্বত্য অঞ্চলের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই ভাষা শিক্ষা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভাষা শিক্ষা কোর্সের সুষ্ঠু পরিচালনায় সহায়তা প্রদানের জন্য ভাষা ও সাহিত্য চর্চা ক্লাব, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই), বান্দরবান জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, এমফিল, এইসি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই)) এর পরিচালক নুক্রাসিং মার্মা, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ভাষা শিক্ষা কোর্সের প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) থেকে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা এই তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য ভাষাগুলোও প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই কোর্স সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা প্রদান করছে। প্রতিবছর তিনটি ভাষা শিক্ষা কোর্সে মোট ৯০ জন শিক্ষার্থী (প্রতি ভাষায় ৩০ জন) প্রশিক্ষণের সুযোগ পাবে। ভবিষ্যতে সনদধারী শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য প্রশিক্ষক নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
আরও এসময় উপস্থিত ছিলেন সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশিদ পিএসসি, বান্দরবান সেনা রিজিয়নের মেজর পারভেজ রহমান (জিএসও-টু/জিটু আই),বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার,সেনাদের স্টাফ অফিসারবৃন্দসহ ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবান রিজিয়ন এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সসমূহের উদ্বোধন

আপডেট সময়ঃ ০১:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬