ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক অবৈধভাবে মজুদকৃত ২৪৯.৫১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বান্দরবান-বেতছড়া সড়ক হতে কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার উপর অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত করা হয়।

পরবর্তীতে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হলে বেতছড়া রেঞ্জ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন। বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের উপস্থিতিতে জব্দকৃত কাঠের পরিমাপ ও বৈধতা যাচাই করা হয়। পরিমাপ শেষে মোট ৩১৫ টুকরা সেগুন কাঠের পরিমাণ ২৪৯.৫১ ঘনফুট (CFT) পাওয়া যায়। কাঠের বৈধ কাগজপত্র না থাকায় তা অবৈধ হিসেবে জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮,৭৩,২৮৫/- (আট লক্ষ তিয়াত্তর হাজার দুইশত পঁচাশি) টাকা। কাঠের মালিক হিসেবে মোঃ শাকিল খান বান্দরবান সদর, বান্দরবান। এর নাম জানা গেছে।

পরবর্তীতে জব্দকৃত ৩১৫ টুকরা সেগুন কাঠ বেতছড়া রেঞ্জ অফিসারের নিকট যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। বন বিভাগ কর্তৃক প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমের ফলে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত ও জব্দ করা সম্ভব হয়েছে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম এবং নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক অবৈধভাবে মজুদকৃত ২৪৯.৫১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

আপডেট সময়ঃ ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬