ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | ই-পেপার

গাইবান্ধার নতুন ডিসি ড. মনিরুজ্জামান: প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা।

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মনিরুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার নিয়োগের খবরে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালনরত ড. মো. মনিরুজ্জামানকে বদলি স্বরূপ গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তী পদায়নের জন্য তাকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, গাইবান্ধার জেলা প্রশাসকের পদে গত কয়েক বছরে একাধিক পরিবর্তন ঘটে। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরবর্তীতে একই বছরের ৮ নভেম্বর মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই ১৩ নভেম্বর বিদ্যুৎ বিভাগের উপসচিব পদে পদায়ন পান। পরে ১৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন জেলার সচেতন মহল। উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে তার নেতৃত্ব গাইবান্ধার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার নতুন ডিসি ড. মনিরুজ্জামান: প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা।

আপডেট সময়ঃ ১০:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬