গাজীপুরে বাসায় লুটপাটের উদ্দেশ্যে হামলা, নারী গুরুতর আহত
- আপডেট সময়ঃ ১১:২৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
গাজীপুরের সদর থানাধীন লক্ষ্মীপুর এলাকায় বাসায় লুটপাটের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা এক নারীর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে
বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, লুটপাটের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী বাসায় প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগে জানা যায়, হামলাকারীদের মধ্যে ইকবাল, ইফতি, ইমন ও মিনা ছিলেন। তারা লুটপাটের উদ্দেশ্যে বাসায় এসে হামলা চালান বলে ভুক্তভোগী পরিবারের ও এলাকাবাসী অভিযোগ।
হামলায় ওই নারী গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

























