ঢাকা, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | ই-পেপার

কালুখালীতে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: আসামীদের ফাঁসির দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর কালুখালীতে যৌতুকের কারণে মোছাঃ মিম আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালুখালী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ১৭ই আগস্ট যৌতুকের দাবি পূরণ না করায় ও আসামী পান্নু কাজীর পরকীয়ার বিষয় জেনে ফেলায় মিম আক্তারকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে দোচালা টিনের ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়।

পরবর্তীতে পুলিশে ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ইউডি কেস দায়ের হলেও ন্যায়বিচারের আশায় নিহত মিমের বাবা মোঃ আলামিন মণ্ডল বিজ্ঞ কালুখালী আমলি আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নালিশী মামলা (সিআর মামলা) দায়ের করেন। মামলা নং সিআর ৩৪০/২৪। মামলায় স্বামী মোঃ পান্নু কাজী (২৫), শ্বশুর মোঃ আলম কাজী (৫০) সহ মোট ৮ জনকে আসামী করা হয়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালুখালীতে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: আসামীদের ফাঁসির দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময়ঃ ০৩:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬