সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে অনুষ্ঠিত “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২৬ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় ঘটিকায় সময় অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব ও কিংস অব বনরুপা পরস্পরের মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব ১–৪ গোলে কিংস অব বনরুপার কাছে পরাজিত হয়। ফলে ৪–১ গোলের জয়ে কিংস অব বনরুপা চ্যাম্পিয়ন এবং জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম, জেলা ক্রীড়া কর্মকর্তা, বান্দরবান; জনাব মোহাম্মদ জসিম উদ্দিন তুষার, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন; এবং জনাব আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেসক্লাব।
খেলায় সভাপতিত্ব করেন জনাব আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
কৃতী খেলোয়াড় ও দলের পুরস্কার
খেলা শেষে প্রধান অতিথির মাধ্যমে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
চ্যাম্পিয়ন দল: কিংস অব বনরুপা রানার্সআপ দল: জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব ম্যান অব দ্য ম্যাচ: জাফর ইকবাল কিংস অব বনরুপাসেরা গোলরক্ষক: সৈকত কিংস অব বনরুপাসেরা গোলদাতা: মং শৈ ৫ নম্বর ওয়ার্ড, বান্দরবান পৌরসভা সেরা খেলোয়াড়: জাফর ইকবাল কিংস অব বনরুপা সুশৃঙ্খল দল: শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট –২০২৬”-এর মূল লক্ষ্য ছিল বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে তোলা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টটি বান্দরবানের সামাজিক সম্প্রীতি ও ক্রীড়াঙ্গনে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
























