ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

মোঃ তরিকুল ইসলাম ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (নাম অনুযায়ী) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের একটি হোটেলে যাওয়ার সময় আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলাম নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নুর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

আপডেট সময়ঃ ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬