কালুখালীর মৃগী বাজারে হাঁসমুরগি ও গবাদী পশুর মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ করায় ভ্রাম্যমান আদালতে রাবেয়া পোল্ট্রি ফিডের দোকানে জরিমানা
- আপডেট সময়ঃ ০৭:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রবিবার দুপুরে কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে উপজেলা প্রশাসন, এর সহযোগিতায় উপজেলার মৃগী বাজারে মেসার্স রাবেয়া পোল্ট্রি ফিড নামক পশু খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রির দায়ে ও দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা এবং গুণগতমানহীন হাঁস মুরগি ও গবাদিপশুর ওষুধ বিক্রির অভিযোগে উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রফিকুল ইসলাম রতন | এছাড়া আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মুনতাসির মাহমুদ |
ভোক্তাদের জন্য নিরাপদ প্রানিজ আমিষ নিশ্চিতকরণে পশু খাদ্যের মান নিয়ন্ত্রনের জন্য ভবিষ্যতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে |



















